• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

দেশের মাটিতে সাকিবের অনন্য রেকর্ড

sakib-al-hasan-e1422767437661খেলাধুলা ডেস্ক: শেখর ধাওয়ানের উইকেট নিয়ে দেশের মাটিতে উইকেটের সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলার তিনি। এটি সাকিবের ১৪৩তম টেস্ট উইকেটে। বাংলাদেশের হয়ে একশ’ টেস্ট উইকেট আছেই আর কেবল মোহাম্মদ রফিকের (১০০)। দেশের বাইরেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সাকিবের, ১২ টেস্টে ৪৩টি। দেশের বাইরে ১৫ টেস্টে ৩৪ উইকেট রফিকের, ১৬ টেস্টে ২৮ উইকেট শাহাদাত হোসেনের। এদিন সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন শেখর। বুঝতে পেরে সাকিব বল মারেন শরীরের ভেতর। বল ব্যাটের উপরের দিকে লেগে ক্যাচ চলে যায় সাকিবের হাতে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬৮তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ