বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী আফ্রির এখন দেখা মিলছে ভারতীয় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাস-এ। দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড ‘প্রাণ আরএফএল’ এর ‘ক্রিস্টাল গ্লাসওয়ার’র বিজ্ঞাপনে মডেল হওয়ার সুবাদে ভারতীয় এই জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এ নিয়মিত দর্শকদের সামনে আসছেন আফ্রি। একই সাথে বিজ্ঞাপনটি সম্প্রতি দেশের প্রায় সব কয়টি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আনাম বিশ্বাস। এ সম্পর্কে আফ্রি বললেন,’ এককথায় অসাধারণ লেগেছে কাজটি। এখন পর্যন্ত এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা বিজ্ঞাপন। সেকারণে বিজ্ঞাপনটির নির্মাতা থেকে শুরু করে টিমের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।‘ ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে নিজের অভিনীত বিজ্ঞাপন প্রচার সম্পর্কে আফ্রি বললেন,’দেশের বাইরের জনপ্রিয় চ্যানেল এ আমার বিজ্ঞাপনটি প্রচারের থেকে নিজের দেশের একটি ব্র্যান্ডকে প্রমোট করা নিয়ে আমি ভীষণ আনন্দিত।‘ ছোটপর্দার এই অভিনেত্রী মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘স্বপ্ন যে তুই’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক লাভ করেন। প্রথম ছবি মুক্তির পর দর্শকদের কাছে বেশ ভালো সাড়াও পেয়েছেন তিনি। আবার কবে বড় পর্দায় দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে আফ্রি বল্লেন,’কয়েকজন পরিচালকের সাথে কাজের ব্যাপারে কথা হয়েছে। এর মধ্যে একটি ছবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কিছু দিনের মাঝেই নেয়া হবে। পাণ্ডুলিপি পছন্দ হলেই ছবিটিতে সাইন করবো। আমি চাই সংখ্যায় অল্প হলেও বেঁছে বেঁছে ভালো কিছু চলচ্চিত্রে অভিনয় করতে।‘