পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর পার্কে পৌর সভার আয়োজনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সামছুল আলম দুদু । সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক,প্যানেল মেয়র নূর হোসেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দরা। ১৪২ জন মেধাবী জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।