• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

ইডেন কলেজে দুই ছাত্রীকে ছাত্রলীগ কর্মীদের পিটুনি

Edenঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজের দুই ছাত্রীকে পিটিয়েছে কয়েকজন ছাত্রলীগকর্মী। রান্না করতে গিয়ে চুলায় সিরিয়াল দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে কলেজের খদিজা খাতুন হোস্টেলের তৃতীয়তলার রান্নাঘরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানান, হোস্টেলের রান্নাঘরে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের দুই ছাত্রী দিপা এবং ফারজানা রান্না করছিলেন। এ সময় তাদের ছাত্রলীগকর্মী তানজিলা চুলা ছাড়ার জন্য বলেন। রান্না শেষ না হওয়ায় দিপা ও ফারজানা চুলায় কাজ করতে থাকেন।

এক পর্যায়ে তানজিলাসহ আরো কয়েকজন কর্মী দিপা এবং ফারজানাকে চুল ধরে টানতে টানতে নিয়ে মেঝেতে ফেলে মারধর করেন। এ সময় দিপার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ে কেটে যায় এবং রক্তাক্ত হন। ছাত্রলীগকর্মী তানজিলা অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

তবে খদিজা খাতুন হোস্টেলের দায়িত্বে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষক মুশতারি বলেন, এটা ছাত্রলীগের কোনো ঘটনা নয়। হয়তো দুই বান্ধবীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করব।’

অন্যদিকে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তার মারামারির কথা স্বীকার করে বলেন, ‘আমি তাদের মীমাংসা করার জন্য বলেছি। তবে ঘটনা বেশি জটিল নয়।’

উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ