চিলমারী প্রতিনিধি: মুক্তিযুদ্ধ/ মুক্তিযোদ্ধা বিষয়ক রিপোটিংয়ে স্বর্ণ পদক পাওয়ায় মানবজমিন চিলমারী প্রতিনিধি মোঃ সাওরাত হোসেন সোহেলকে সংবর্ধিত করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক মোঃ আবু হানিফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বন প্রধান, পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বীর মুক্তযোদ্ধা মোঃ গোলাম হাবিব দুলাল। উদ্বোধক হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। প্রধান আলোচক হিসাবে চিলমারী মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন উপস্থিত ছিলেন। এসময় দুলাল কারিগরী ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আঃ রহিম দুলাল, এলাকার গন্যমান্যব্যাক্তি, বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উপস্থাপণায় ছিলেন পত্রিকার সাহিত্য সম্পাদক গোলাম মাহবুব বিল্পব। উল্লেখ্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ক রিপোটিংয়ের জন্য ২৬ মার্চ/২০১৫ইং সাধীনতা দিবসে উলিপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সৌজন্য উলিপুর ষ্টেডিয়াম মাঠে তাকে স্বর্ণ পদক/১৫ প্রদান করা হয়। আলোচনা শেষে সাংবাদিক সোহেলের হাতে সম্মননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।