চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার আয়োজনে এস এস সি ও সমমান জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে কলেজের অধক্ষ্য মোঃ ফজলুল হক মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জকির হোসেন, অধ্যক্ষ মশিউর রহমান বিলু, চিলমারী প্রেস ক্লাব উপদেষ্টা সভাপতি সহ অধ্যাপক নাজমুল হূদা পারভেজ, সভাপতি নজরুল ইসলাম সাবু। বক্তব্য রাখেন সিডিডিএফ নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, নির্বাহী সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ। উপস্থাপনায় ছিলেন পত্রিকার ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও কবি, লেখক সাংবাদিক এম ওমর ফারুকের লেখা বই বিতরন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকার চীফ রিপোটার মমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেক মঞ্জুরুল ইসলাম, আঃ রহিম দুলাল, মোঃ মঞ্জু মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।