• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এএসআই’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারী পুলিশের

dorঢাকা: পুলিশের বিরুদ্ধে এক নারী পুলিশ ধর্ষণের অভিযোগ করেছেন। তুরাগ থানার এক নারী পুলিশ কনেস্টেবল খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

অ্যাডভোকেট নাসরিন আক্তার জানান, ৫ বছর আগে কলিমুরের সঙ্গে পুলিশ কনস্টেবল ফারিয়ার (ছদ্ম নাম) বিয়ে হয়। এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। রাইসা রহমান নামে তাদের তিন বছরের একটি মেয়েও আছে।

নাসরিন আক্তার জানান, গত ১০ মে ফারিয়া রাজারবাগ পুলিশ লাইনে কাজে গেলে সাবেক স্বামী কলিমুর তাকে খিলগাঁও তিলপাড়ার একটি বাসায় নিয়ে যায়। নেশা জাতীয় কিছু খাইয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘এ ঘটনা তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। তাই মামলার আলামত যাতে নষ্ট না হয়, ঢাকা মেডিকেলে পরীক্ষা করতে এসেছি।’ ফারিয়া এখন ঢামেকের ফরেনসিক বিভাগে অবস্থান করছে।

এদিকে অভিযুক্ত এএসআই কলিমুর রহমান এ বিষয়ে বলেন, ‘সে (ফারিয়া) মামলা করলে করুক। আমি এখন এ বিষয়ে কিছু বলবো না। অফিসে আসেন সরাসরি কথা হবে।’

তবে খিলগাঁও থানার এসআই জাফর  জানান, এ ঘটনায় মামলা করার জন্য কেউ থানায় আসেনি। উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ