দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় র্যাবের হাতে ৬৯ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক হয়েছে।
দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খানপুর গ্রামের জনৈক আব্বাস উদ্দীনের বাড়ীর ভাড়াটিয়া রেজাউলের ঘরে র্যাবের সদস্যরা অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিযে যায়। পরে বাড়ীতে রাখা একটি মোটরসাইলের বডিতে অভিনব কায়দা রাখা ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। র্যাবের অভিযানে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. সুজান মিয়ার ছেলে মো. রেজাউল মিয়া (৩২)।