• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

হাকিমপুরে ভুয়া ৪ ডিবি পুলিশ আটক

atok-arrestহাকিমপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুরের হিলিতে ভুয়া চার ডিবি পুলিশকে আটক করেছেন এলাকাবাসী। পরে হাকিমপুর থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের আটক করে নিয়ে যায়।
দিনাজপুর-জয়পুরহাট সড়কে উপজেলার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে থেকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রংপুর শহরের কামালকাচনা গ্রামের মৃত সুশীল চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র (৩২), একই এলাকার লালবাগ আলমনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০) ও বাবু খাঁ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মো. মামুন (৩৩) ও চট্টগ্রাম হালিশহরের নুরুজ্জামানের ছেলে আরিফ (২৫)।
হাকিমপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়ুম জানান, আটকরা নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে হাকিমপুর উপজেলার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালান। এক পর্যায়ে তারা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেন। পরে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দেন। পরে থানা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ ও একটি ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ