• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

দিনাজপুরে ক্ষমতাসীন মহিলা সদস্যরাই নির্বাচিত !

Dinajpur-Pic-02সিসি নিউজ: দিনাজপরে ১৩ টি উপজেলা সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে অধিকাংশ আসনেই ক্ষমতাসীন দলের মহিলা সদস্যরা নির্বাচিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্যরা আগে ভাগে তাদের মনোনীত মহিলা সদস্যদের বাচাই করে দলীয় অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার অথবা সরে দাড়িয়ে দলীয় একজন প্রার্থীকেই সাপোর্ট দিয়েছেন। এ কারণে আধিকাংশ আসনে ক্ষমতাসীন দলের সদস্যরাই নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। নির্বাচনে ভোটার ছিলেন বিভিন্ন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা।

দিনাজপুর নির্বাচন কর্মকর্তা এসএম,নুরুজ্জামান জানিয়েছেন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদ নির্বাচিতরা হলেন, বীরগঞ্জ উপজেলার ১ নং আসনে জোসৎনা বেগম,২ নং আসনে নার্গিস বেগম ৩ নং আসনে আঞ্জুমান আরা খাতুন ও ৪ নং আসনে সাবিনা ইয়াসমিন। কাহারোল উপজেলার ১নং আসনে ডোলমনি ও ২ নং আসনে মিরা মাহবুুব।

বিরল উপজেলার ১ নং আসনে মনোয়ারা বেগম, ২ নং আসনে মাহফুজা বেগম, ৩ নং আসনে দেলোয়ারা খাতুন এবং ৪ নং আসনে আনজুয়ারা বেগম। বোচাগঞ্জ উপজেলার ১ নং আসনে ফাতেমা বেগম ও ২ নং আসনে রাহেনা খাতুন।

সদর উপজেলার ১ নং আসনে কুলসুম বানু, ২ নং আসনে মুক্তা বেগম, ৩ নং আসনে নাসিমা বেগম ও ৪ নং আসনে মমতাজ বেগম।

খানসামা উপজেলার ১ নং আসনে দু’জন সমান ভোট পাওয়ায় পর্বতীতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ নং আসনে নির্বাচিত হয়েছেন নুর নাহার।

চিরিরবন্দর উপজেলার ১ আসনে মোমেনা বেগম,২ নং আসনে সুফিয়া বেগম, ৩ নং আসনে মোস্তারিনা বেগম ও ৪ নং আসনে ,শরিফা বেগম।

পার্বতীপুর উপজেলার ১ নং আসনে নাসিমা খাতুন,২ নং আসনে মাহিয়া বেগম, ৩ নং আসনে জাকিয়া বেগম ও ৪ নং আসনে মালেকা জামাল।

ফুলবাড়ী উপজেলার ১ নং আসনে শাহনাজ পারভীন,২ নং আসনে দেলবাহার খাতুন ও ৩ নং আসনে রোকসানা বেগম।

বিরামপুর উপজেলার ১ নং আসনে বুলবুলি বেগম,২ নং আসনে নার্গিস পারভীন এবং ৩ নং আসনে রেহেনা পারভীন।

নবাবগঞ্জ উপজেলার ১ নং আসনে মরিয়ম বেগম, ২ নং আসনে রাজিয়া খাতুন এবং ৩ নং আসনে সাবিনা ইয়াসমিন।

ঘোড়াঘাট উপজেলার ১ নং আসনে শিরিন বেগম ও ২ নং আসনে ফেরদৌসি বেগম।

হাকিমপুর(হিলি) উপজেলা একটি আসনে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। তা পরবর্তীতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ