সিসি নিউজ: : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোবাইলের ভেতর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ এলাকা থেকে টাইগার এয়ার লাইন্সের সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় এর যাত্রী আলী মোহাম্মদ, ইউসুফ ও রানাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বিমানবন্দরে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বেশ কয়েকটি মোবাইলের ভেতরে রাখা ৩৬টি স্বর্ণের বার এবং ৯০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন প্রায় চার কেজি।এর আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।