• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরতে অভিযান হবে

Motor_baik1434373194সিসি নিউজ: জুলাই মাসের ১৫ তারিখ থেকে সারা দেশে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে পুলিশ।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

এর আগে চলতি বছরের ৩ জুন থেকে এই অভিযান পরিচালনার কথা ছিল। এ বিষয়ে আইজিপি বলেন, ‘মোটরসাইকেল কোম্পানির মালিকেরা যোগাযোগমন্ত্রী থেকে কয়েকদিন সময় চেয়ে নেন। তাই ৩ জুনের পরিবর্তে ১৫ জুলাই থেকে এই অভিযান পরিচালিত হবে।’

এ সময়ের মধ্যেই সকলে নিজ নিজ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাবেন বলে আশা প্রকাশ করেন আইজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ