• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

সৈয়দপুরে স্কুল ছাত্র হত্যাকান্ডকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

unnamed3সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র সিরাজুম মনির খান সাকিব (১৪) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর দেড়টায় সৈযদপুরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেস ক্লাবের সামনের ঘন্টাব্যপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সাকিব হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন শিক্ষার্থী আবু রায়হান সজীব, শাহ্ ফারদিন, মোজাদ্দেম ইসলাম চৌধুরী, শাহরিয়ার সরকার, আতিকুজ্জামান প্রমূখ। এর আগে সৈয়দপুর সরকারি কারিগরী স্কুল এন্ড কলেজে সাকিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ যে গত শনিবার (১৩ জুন) রাতে হাত,পা ও মুখ গামছা দিয়ে বাধা অবস্থায় সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজ পাড়ার একটি ভাড়া বাড়ির ঘর থেকে সাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সাকিবের বাবা মা তাকে একা ওই বাড়িতে রেখে গিয়েছিলেন জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাড়িতে। ওই মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখছে পুলিশ।

সাকিবের বাবা হাবিবুর রহমানের দাবি সাকিবকে কেউ হত্যা করে লাশ ঝুলে রেখেছে। এঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ