• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

নীলফামারীর ছয় উপজেলায় নির্বাচিত হলেন যারা

ECসিসি নিউজ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীর ছয় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় সোমবার। কোন বিরতি ছাড়াই সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা পরিষদ হলরুমে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। ভোট গগনা শেষে ফলাফল প্রকাশ করা হয় বিকালে। ছয় উপজেলার ২১টি আসনে ৫২জন নারী জনপ্রতিনিধিরা প্রার্থী ও ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান, জেলার ২১টি আসনের মধ্যে জলঢাকা উপজেলার ১ নম্বর আসনে প্রতিদ্বন্ধি না থাকায় সেখানে ভোট অনুষ্ঠিত হয়নি । বাকি ২০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সুত্র মতে নীলফামারী সদর উপজেলায় ৫টি আসনে ১৩ জন প্রতিদ্বন্দির মধ্য বিজয়ী হয়েছেন ১ নম্বর আসনে বিলকিস বেগম, ২ নম্বর আসনে আরতী রানী, ৩ নম্বর আসনে শিউলি আক্তার বানু, ৪ নম্বর আসনে শাহনাজ বেগম, ৫ নম্বর আসনে তুলশী রানী।

জলঢাকা উপজেলার চারটি আসনের মধ্যে ১নং আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন ফাতেমা খাতুন। এ ছাড়া ভোটের মাধ্যমে বাকী তিনটি আসনে ৮ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্য বিজয়ী হন ২ নম্বর আসনে মারুফা আক্তার, ৩ নম্বর আসনে জাহিমা খাতুন ও ৪ নম্বর আসনে লায়লা বেগম।
ডোমার উপজেলার চারটি আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তাদের মধ্য বিজয়ী হন ১ নম্বর আসনে মুক্তা বেগম, ২ নম্বর আসনে বেবি নাজনীন, ৩ নম্বর আসনে ফরিদা বেগম, ৪ নম্বর আসনে শরিফা খাতুন।

সৈয়দপুর উপজেলার দুইটি আসনে প্রতিদ্বন্দীতা করেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে বিজয়ী হন ১ নম্বর আসনে কনিকা রানী ও ২ নম্বর আসনে হাসিনা বেগম।

ডিমলা উপজেলার তিনটি আসনে প্রার্থী ছিলেন ৮ জন। তাদের মধ্য বিজয়ী হন ১ নম্বর আসনে শেফালী বেগম, ২নম্বর আসনে মিনতি রানী সেন ও ৩ নম্বর আসনে মনোয়ারা বেগম ।

কিশোরীগঞ্জ উপজেলার তিনটি আসনে প্রার্থী ছিলেন ৭ জন। বিজয়ী হন ১ নম্বর আসনে মেরিনা বেগম, ২ নম্বর আসনে বেগম লাইলি কাদের ও ৩ নম্বর আসনে নিলুফা ইয়াসমিন ।

উল্লেখ যে উক্ত নির্বাচন ঘিরে গত ২১ মে প্রতিদ্বন্দী প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছিল।

নীলফামারী সদর উপজেলার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৮জন, ডিমলায় ১০ ইউনিয়নে ৩০জন, ডোমারে ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৩জন, জলঢাকায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৬জন, কিশোরীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ২৭জন এবং সৈয়দপুরে ৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২০জন সহ ১৯১ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।

নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত সংরক্ষিত মহিলার আসনের ইউপি সদস্য ও কাউন্সিলারা এই নির্বাচনের প্রার্থী ও ভোটার ছিলেন। নতুন রূপের এই নির্বাচন দেশের নারী জাগরন কে আরো এক ধাপ এগিয়ে নিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ