• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

ঢাকায় পরিণীতি চোপড়া

poriniticopraবিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড তারকাদের বাংলাদেশে আসার বিষয়টি ‍নিয়মিতই লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ঢাকায় এসেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার ঢাকায় এসেছেন পরিণীতি চোপড়া।
১৬ জুন মঙ্গলবার ১২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে উঠেন এ বলিউড অভিনেত্রী।
দুপুরে পরিণীতিকে বিমানবন্দর থেকে গ্রহণ করেন সোহানা ইলেকট্রনিকসের পরিচালক (ব্র্যান্ড ও মার্কেটিং) ফারিয়া মাহবুব, গ্রিন অ্যাপল কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাশন শো কোরিওগ্রাফার সানজিদা লুনা এবং দ্য এজেন্সি সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমেদ।
পরিণীতি ঢাকায় এসেছেন ‘প্যাশন ফর ফ্যাশন’ শীর্ষক ফ্যাশন শোয়ে শো-স্টপার হয়ে র‌্যাম্পে হাঁটার জন্য। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আন্তর্জাতিক  কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে। অনুষ্ঠানটির আয়োজন করেছেন গ্রিন অ্যাপল কমিউনিকেশনস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ