• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

ডিমলায় যুবকের রহস্যজনক মৃত্যু

Deathসিসি নিউজ: কামরুজ্জামান ওরফে মঙ্গলু(২২) নামের এক বিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে পুলিশ ওই যুবকের লাশ নীলফামারীর ডিমলা উপজেলার হাসপাতাল থেকে উদ্ধার করে জেলার মর্গে ময়না তদন্ত করেছে। যুবকটি ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ব্যাপারীটোলা মাদ্রাসা পাড়ার বাহারুল ইসলামের পুত্র। অভিভাবকদের অভিযোগ মঙ্গলুকে তার স্ত্রী শিউলী বেগমের ভগ্নিপতি তহিদুল ইসলাম পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার পর তহিদুল ইসলাম আত্মগোপন করেছে।

সুত্রমতে গত তিন মাস আগে কামরুজ্জামান মঙ্গলুর সাথে পাশ্ববর্তী জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের আব্দুল জব্বারের মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। গত সোমবার (১৫জুন/২০১৫) বিকালে একই ইউনিয়নের লালকুড়ার পাড়ে স্ত্রী শিউলির ভগ্নিপতি তহিদুল ইসলামের বাড়ীতে তারা স্বামী স্ত্রী বেড়াতে যায়। সেখানে মঙ্গলবার রাতে কামরুজ্জামান বিষপান করেছে মর্মে তাকে অচেতন অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করে। সেথানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

কামরুজ্জামানের পিতা বাহারুল ইসলামের অভিযোগ তার পুত্র কে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারন ঘটনার পর থেকে শিউলির ভগ্নিপতি তহিদুল ইসলাম গা-ঢাকা দিয়েছে।

ডিমলা থানার (এসআই) তাজুল ইসলাম জানায়, ডিমলা হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় প্রাথমিকভাবে একাটি ইউডি মামলা দায়ের করা হয় এবং লাশ উদ্ধার করে বুধবার দুপুরে জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ