• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |

নতুন গান নিয়ে হাজির সেলেনা

1434196265বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ তার ভক্তদের জন্য একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘গুড ফর ইউ’ শিরোনামের এ গানটি প্রকাশিত হচ্ছে আগামী ২২ জুন। বিষয়টি নিজেই জানিয়েছেন সেলেনা।
২২ বছর বয়সি এ তারকা গত ১৩ জুন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। একটিতে দেখা যায় ঝাপসা টিভি পর্দার ছবি। ছবিটির ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘কে কে আমার নতুন মিউজিক ভিডিওর ফার্স্ট লুক দেখতে চান?’
অন্য ছবিতে দেখা যাচ্ছে ‘শ্লো ডাউন’ গান খ্যাত সেলেনা একটি টুলের উপর বসে পুরনো একটি সাদা দেয়ালে হেলান দিয়ে আছেন। এ ছবির ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘গুড ফর ইউ, ২২ জুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ