• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

শুক্রবার ফিরছে আরো ৩৭ বাংলাদেশি

01112_2সিসি ডেস্ক : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করা আরও ৩৭ বাংলাদেশি অভিবাসী দেশে আসছে আগামী ১৯ জুন শুক্রবার। তাদের ফেরত আনার ব্যাপারে ইতোমধ্যে দু’দেশের সীমান্তরক্ষী পর্যায়ে সব রকম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বুধবার কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম.এম. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি আরও জানান, শুক্রবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে মিয়ানমারের জলসীমায় ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা। পরে মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধারপ্রাপ্ত ২০৮ জন অভিবাসীর মধ্যে ২শ জনকেই বাংলাদেশি অভিবাসী বলে দাবি করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই শেষে গত ৮ জুন মিয়ানমার অভ্যন্তরের ঢেকিবুনিয়া বিজিপি ক্যাম্পের উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে পতাকা বৈঠক শেষে ১৫০ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনা হয়। বাকি ৫৮ জনের মধ্যে ৩৭ জনকে আবারও যাচাই বাছাই শেষে বাংলাদেশি সনাক্ত করে তাদের ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ