ক্রীড়া ডেস্ক : ম্যাচ শেষে আচরণগত কারণে নেইমার দ্য সিলভা ও কার্লোস বাক্কাকে লাল কার্ড দেখান রেফারি ই. ওসেস। নেইমার যা করেছেন তাতে সে লাল কার্ড পাওয়ার যোগ্য। তবে মজার ঘটনা হল- মাঠে নামার আগেই লাল কার্ড দেখেছিলেন চিলিয়ান রেফারি এনরিক ওসেস।
বৃহস্পতিবার তখনও দুই দল মাঠে নামেনি। লাইন্সম্যানদের নিয়ে মাঠের এক কোণে কথা বলছিলেন রেফারি ওসেস। সেখানে উপস্থিত ছিল একজন লাইন্সম্যানের ছোট্ট ছেলে। এক পর্যায়ে আদর করে ছোট্ট ছেলেকে চুমো খান ওসেস। চুমু খাওয়া শেষ হতে না হতেই ওসেসকে লাল কার্ড দেখান লাইন্সম্যানের ছোট ছেলে। যা দেখে হো হো করে হেসে ওঠেন রেফারি।
ম্যাচ শেষে নেইমার ও বাক্কাকেও তিনি লাল কার্ড দেখান। কাকতালীয়ভাবে হলেও ম্যাচের শুরুতে লাল কার্ড দেখেন তিনি। আর ম্যাচের শেষে নেইমার ও বাক্কাকে লাল কার্ড দেখান।
[vsw id=”9rDNdBfPdSg” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]