• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

১০ ডলারের নোটে নারী

Dollar1434618568আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে প্রায় ২৪০ বছর আগে। এত দিনে এই দেশে যেমন কোনো নারী প্রেসিডেন্ট হয়নি, তেমনি কোনো নারীর ছবি ডলারের নোটে স্থান পায়নি। বরাবরই নারীরা উপেক্ষিত থেকেছে।

নারীদের প্রতি বঞ্চনার সেই ইতিহাস কিছুটা হলেও এবার পাল্টে যাচ্ছে। ১০ ডলারের নোটে দেখা যাবে কোনো নারীর ছবি। তবে কোন মহীয়সীর ছবি ছাপানো হবে ১০ ডলারের নোটে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাকব লিউ ঘোষণা দিয়েছেন, আলেকজান্ডার হ্যামিলটনের ছবির পরিবর্তে ১০ ডলারের নোটে ছাপানো হবে কোনো নারীর ছবি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হ্যামিলটন। জর্জ ওয়াশিংটনের ঘনিষ্ট সহযোগী ছিলেন তিনি।

১০ ডলারের নোটের নতুন নকশা অনুমোদিত হলে মুদ্রিত নোট বাজার আসবে ২০২০ সালে। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে নারীদের ভোটাধিকার দেওয়ায় হয়। ২০২০ সালে সেই ঘটনার ১০০ বছর পূর্তি হবে। এই উপলক্ষে ডলারের নোটে কোনো নারীর ছবি ছাপানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়।

জানা গেছে, ২০ ডলারের নোটেও কোন নারীর ছবি যুক্ত করার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ