• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

অসুস্থ্য রওশন বিশ্রামে

RoushonErshad1434632935সিসি ডেস্ক: হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠনেতা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। চিকিৎসা শেষে এখন তিনি কিছুটা সুস্থ্য।

গুলশানের বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে আরো কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে বলে জানিয়েছেন বিরোধীনেতার ঘনিষ্টসূত্র।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেওয়া হয়।

রওশনের এক ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন, ম্যাডাম অসুস্থ্য হয়ে পড়েছিলেন। আশঙ্কা করেছিলাম তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কি না। কিন্তু চিকিৎসার পর জানা গেছে আল্লাহর রহমতে তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ্য আছেন এবং বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।’

হঠাৎ করে অসুস্থ্যতার কারণে রওশন এরশাদ সংসদ অধিবেশনে যোগ দেননি। দলের নেতাকর্মীদেরও দেখা দিচ্ছেন না। পুরোপুরি সুস্থ্য না হওয়া পর্যন্ত প্রথম রোজা থেকে  কয়েকদিন তার রমজানের কর্মসূচি থাকছে না।

এদিকে মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রওশন এরশাদ। বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, রমজান মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে। একে অপরের সুখে সুখি-দুঃখে দুঃখি হবে। বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা।’ রমজানের পবিত্রতা রক্ষার্থে মুসলমানরা আরও বেশী ইবাদত-বন্দেগীর মাধ্যমে উত্তম জীবন যাপন করবে এমনটিই প্রত্যাশা বিরোধীনেতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ