সিসি নিউজ: দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন।
আজ রবিবার সকালে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ টি এম হাসান আহ্মেদ, প্রো প্রিন্সিপাল মো. আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ মো. আবু রায়হান আল বেরুনীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় বোর্ডের চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ ও হোস্টেল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার মান বাড়ছে, শিক্ষায় প্রতিযোগিতা এসেছে। কাজেই সকলকে মননশীল হতে হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বোড চেয়ারম্যানের আগমনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। একই দিনে তিনি সৈয়দপুর কলেজেও পরিদর্শন করেন।