সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর আবাসনে মিস্টার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে। মিস্টার আবাসনের ৭২ ব্লকের মৃত আ: রউফের পুত্র।
পারিবারিক সূত্র মতে, মিস্টার ঢাকায় নির্মান শ্রমিকের কাজ করতো। শনিবার রাতে সে ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে সবার অজান্তে নিজের শোয়ার ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।