• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

একই নেটওয়ার্কে সব সরকারি অফিস

Gov.সিসি ডেস্ক: সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে রাজধানীসহ দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলার সরকারি অফিসসমূহ একই নেটওয়ার্কে আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

`National Backbone Network of Bangladesh Government’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদিক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, কেবিনেট সচিব মো. নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদার প্রমুখ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা গভ. নেট প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।

উৎসঃ   বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ