• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ডোমারে শিশু বিয়ে প্রতিরোধে কর্মশালা

fileডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শিশু বিয়ে বন্ধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে কানাডা সরকার ও ইউনিসেফ’র অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিসেফের প্রতিনিধি আইরিন পারভিন, কমিউনিকেশন ডেভলপমেন্ট অফিসার শেখ মাসুদুর রহমান, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ঈমাম মাহমুদ বীন আলম, প্রেসক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের ৩৫জন প্রতিনিধি অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ