• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

দেশ পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে : খালেদা জিয়া

Khaladaসিসি ডেস্ক: সরকারের দিকে ইংগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, রমজানে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দুর্নীতিবাজ, বেইমানদের এমন শাস্তি দেন যার পরিণতি হবে করুণ ও ভয়াবহ।২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ইফতার পার্টিতে যোগ দিয়ে তিনি বুধবার বিকালে এসব কথা বলেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, খালেদা জিয়া বলেন, দেশ গণতন্ত্র নেই। দেশ পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই অবস্থা থেকে রক্ষার জন্য শুধু আমরা নই, জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশে অত্যাচার, জুলুম, গুম, খুন চলছে। রমজানে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে এ অবস্থা থেকে তিনি আমাদের দেশকে রক্ষা করেন। দেশের মানুষ সকলে অস্থির। তাই জনগণকে বলবো শুধু আমাদের দিকে তাকিয়ে নয়, সরকারের বিরুদ্ধে আপনাদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।
খালেদা জিয়া বলেন, মামলার কারণে নেতকর্মীরা লুকিয়ে আছে।বলা হয় এরা বাসে পেট্রোল বোমা মেরেছে। কিন্তু পুলিশ স্বীকার করেছে আন্দোলনের হাত থেকে সরকারের পতন রক্ষা করতে তারা নিজেরাই এসব কর্মকাণ্ড ঘটিয়েছে।
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হলে এইসব পুলিশকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হতো।কিন্তু প্রধান বিচারপতি বলছেন, তারা এখন নিয়ন্ত্রিত। নিম্ন আদালতকে সরকারের কথা মতো চলতে হয়। সরকার ব্রাজিল থেকে পঁচা গম আমদানি করে মানুষকে খাইয়ে মারতে চায় বলেও অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘ওই গম গো খাদ্য।কিন্তু সরকার এগুলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বাড়ছে এমন খবরের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, দেশে লুটপাট চলছে। বিদেশে টাকা পাচার হচ্ছে। সুইস ব্যাংকে টাকা বাড়ছে। এ সব কাদের টাকা? বাংলাদেশের জনগণের টাকা। আর যারা ক্ষমতায় আছে তাদেরই বেশি হওয়ার কথা।কিন্তু তারা এটা ভোগ করতে পারবে না।’
বাংলাদেশের মানুষ কষ্টে আছে এমন দাবি করে বিএনপির প্রধান বলেন, পুলিশ এখন ফ্রি হ্যান্ড পেয়েছে।মনে হচ্ছে তারাই রাষ্ট্র চালাচ্ছে।যার কারণে সরকার তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে।পুলিশ এখন বেপরোয়া হয়ে গেছে। তারা কোনো কিছুই মানে না। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ