• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

ইরাকে আইএসের হামলায় ১৪ সৈনিক নিহত

IS-Kills_thereport24আন্তর্জাতিক ডেস্ক: চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ইরাকে অন্তত ১৪ সৈনিক নিহত হয়েছেন।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে এই হামলা হয়েছে বৃহস্পতিবার।

নিরাপত্তা বাহিনীর সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, আনবারে গাড়ি বোমা হামলা ও ইরাকী সৈন্যদের ওপর গুলি হামলা করেছে আইএস।

আনবারের নাদিম আল-তাকসিম এলাকায় এ সব হামলায় আহত হয়েছেন অন্তত আরও ২৭ সৈনিক।

আনবারের রাজধানী রামাদি নিয়ন্ত্রণ করছে সুন্নি গোষ্ঠী আইএস। জিহাদীদের থেকে রামাদিকে মুক্ত করার জন্য লড়ছে সরকারি সৈন্য ও তাদের সহযোগী শিয়া যোদ্ধারা।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, একই দিন রামাদির পশ্চিমে হিট শহরে গোলা হামলা চালিয়েছে আইএস। এতে অন্তত ৯ বেসমারিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ