• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

‘কুখ্যাত সন্ত্রাসীকে’ বিয়ে করতে আদালতে তরুণী

1111আন্তর্জাতিক ডেস্ক : ‘কুখ্যাত সন্ত্রাসীকে’ বিয়ে করার জন্য স্বয়ং আদালতের দ্বারস্থ হলেন এক তরুণী। এই ঘটনা ভারতের মুম্বাইয়ে। আর ঘটনার নায়ক মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত আবু সালেম।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বছর ছাব্বিশের এক তরুণী মুম্বাইয়ের টাডা আদালতে সালেমকে বিয়ে করার আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার এ কথা জানান তরুণীর আইনজীবী ফারহানা শা। ১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বর্তমানে সালেম জেলে বন্দি।

আইনজীবী ফারহানা শা আদালতে জানান, গত বছর সেপ্টেম্বর মাসে একটি ট্যাবলয়েডে সালেম ও তার মক্কেলের ছবি প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, সালেম তার মক্কেলকে বিয়ে করেছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ যখন সালেমকে লক্ষ্ণৌ নিয়ে যাচ্ছিল, তখন তিনি ট্রেনে ওই তরুণীকে ফোনে বিয়ে করেন।

বিষয়টি নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। মামলা চলাকালীন সালেমের এই নতুন সম্পর্কের বিষয়টি উঠলে সিবিআই টাডা আদালতে জানিয়েছিল, ছবিটি আসল নয়। যার জেরে পুলিশকে এই ছবির তদন্ত করার নির্দেশ দেন বিচারক। এরপরই, বিষয়টির তদন্ত শুরু করে পুলিশ। তরুণীর সম্পর্কে খোঁজখবর করেছিল পুলিশ।

বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে ওই তরুণী আদালতকে জানান, পুলিশি তদন্তের ফলে সালেমের সঙ্গে তার পরিচিতি বা সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। যার জেরে তার ভাবমূর্তি নষ্ট এবং সম্মানহানি হয়েছে। এখন কেউ তাকে বিয়ে করতে চাইছেন না।

তরুণী আরো জানান, সালেমের সঙ্গে তার বিয়ে হয়নি। তবে তিনি বিয়ে করতে চান সালেমকে। এদিকে, এই সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সালেম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ