দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ রানা (২২) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহত রানা দিনাজপুর শহরের ফুলতলা শশ্বান ঘাট এলাকার হায়দার আলীর ছেলে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১১টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার ১৩ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তিনি জানান, বীরগঞ্জ থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসার সময় পথে ১৩ মাইল নামক স্থানে ট্রায়ারের হাওয়া চলে যায়। পরে ট্রাক থেকে নেমে হেলপার রানা চাকা মেরামত করার জন্য একটি জগ দিয়ে ঠেকা দিয়ে ট্রাকটিকে আগলে টায়ারটি ভাসিয়ে নিয়ে খুলছিলো। এ সময় ট্রাকটি যে জগটির উপর ছিলো তা পিছলে সড়ে যাওয়ার ফলে রানা ট্রাকের নিচে চাপা পরে। এতে সে গুরুত্বর আহত হয়। সহকারীরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।