• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

মনের শহর নিয়ে আসছে ইভা

Eva-Rahman-22বিনোদন ডেস্ক : দুই বছর বিরতির পর বাজারে আসছে কণ্ঠশিল্পী ইভা রহমানের নতুন একক অ্যালবাম ‘মনের শহর’। ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে আসবে এ অ্যালবামটি। এটি ইভা রহমানের ২৪তম একক অ্যালবাম।
১০টি গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামটি। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন- কবির বকুল, এইচ এম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন প্রমুখ।
প্রেম, ভালোবাসা, ভালোলাগা ও বিরহকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো- মন প্রজাপতি, মিষ্টি যন্ত্রণা, এক পলকে একটু দেখা, বুকের ভেতর একটা মানুষ এবং মনের শহর।
এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে এ শিল্পীর ২৪তম একক অ্যালবামের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মনের শহর’।
শিল্পী ইভা রহমানের প্রতিটি অ্যালবামের মাধ্যমেই দেশ বিদেশের মনোরম স্থানগুলোকে তুলে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম হয়ানি। সিলেট, খাগরাছড়ি ও বান্দরবানসহ দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এ অ্যালবামের গানগুলো চিত্রায়িত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ