• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

ঈদে চাঁদপুর-ইচলীঘাট রুটে সব ধরনের লঞ্চ চলাচল করবে

SAM_4715শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা রোববার জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভার শুরুতেই গত মাসের কার্যবিবরণী পাঠ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমির আব্দুল্ল্যাহ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, মাদকের ব্যপারে কোনো প্রকার ছাড় দেওয় হবে না। আগে মাদক সেবিদের ধরে তাদের জরিমানা করা হতো, কিন্তু এখন থেকে তাদের আটক করার পরে কঠোর সাঁজা প্রদান করা হবে। কিছুদিন আগেও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালালদের চরম দৌরাত্ব ছিলো। হাসপাতাল কতৃপক্ষের সহযোগিতায় নিয়ে আমরা এসব দালালদের দৌরাত্ব অনেকটাই নির্মূল করতে পেরেছি। তিনি বলেন, প্রবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হোটেল-রেস্তোরায় পরিস্কার পরিছন্ন অভিাযান চালানো হচ্ছে। পুরাণবাজারে কারেন্ট জালের উপর অভিযান চালানো হয়েছে প্রয়োজনে আবারো অভিযান চালানো হবে। চাঁদপুর হরিণা ফেরী ঘাটে দালালদের দৌরাত্ব রোধে প্রয়োজনে সেখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
চাঁদপুরের যানজট নিরশন করতে পৌর মেয়র রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সাহসি ভুমিকা রেখেছেন। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। চাঁদপুর পৌরসভার মতোই হাজিগঞ্জ, শাহারস্তি, ফরিদগঞ্জ মেয়রের সহযোগিতা নিয়ে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছড়াও নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের সহযোগীতায় বেপরোয়া গামী স্প্রীড বোর্ট বন্ধ করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, কচুয়া সাচার এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। সেখানকার লোকজন যদি পুলিশ কেম্পের জন্য আমাদের সহযোগিতা করে তবে এই সমস্যা সমাধান করতে আমরা প্রশাসনের পক্ষ থেকে আরো বেশী ভুমিকা রাখতে পারবো। গত তিন দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়ে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে টানা ভারী বর্ষণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা অনেকটাই ক্রটিপূর্ন ড্রেনেজ সমস্যার কারণে। এই সমস্যা থেকে উত্তরণে পৌরসভার মেয়র কাজ করে যাচ্ছেন। তবে আশার কথা হলো অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর শহরে জলাবদ্ধতা খুবই কম। ঈদে চাঁদপুর ইচলী ঘাট রুটে সব ধরনের লঞ্চ চলাচল করবে। কোনো লঞ্চ বন্ধ রাখা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে।
পুলিশ সুপার শামসুন্নাহার তার বক্তব্যে বলেন, চাঁদপুরের আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি ভালো। আর এটা সম্ভব হয়েছে সকলের সম্মিলিত সহযোগিতার কারণে। তিনি বলেন, আমি আবারো বলছি মাদকের ব্যপারে আমরা জিরো ট্রলারেন্স দেখাবো। আমরা সবাই সম্মিলিত চেষ্টায় মাদকের এই ব্যাধিকে সমাজ থেকে দুর করতে চাই। ইতি মধ্যে গত মাসে মাদক নিমূলে আমাদের বেশ অগ্রগতি হয়েছে। তবে আসন্ন ঈদের পরেই মাদকের ব্যপারে বেশী করে অভিযান করা হবে। এছড়া নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের বিক্তিতে বিভিন্ন স্পটে ইভটিজারদের ধরতে অভিযান চালানো হবে। তিনি আরো বলেন, চাঁদপুর জেলার ধারণ ক্ষমতার বেয়েও বেশি সিএনজি অট্রো রিক্সার লাইসেন্স দেয়া হয়েছে। অথচ রাস্তা গুলো ততটা প্রসস্ত না। এ ব্যপারে পৌর মেয়রের সাথে কথা বলবো যাতে আর লাইসেন্স না দেয়া হয়। নতুন করে শুরু হওয়া মোবাইল প্রতারণার ব্যপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমার বিশ্বাস সবার সম্মিলিত সহযোগিতায় এবারে আমরা একটি ভালো ঈদ কাটাতে পারবো।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমির আব্দুল্লাহর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন দেওয়ান মো. শফিকুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলোয়ার হোসেন, জেলা সিভিল সার্জেন রতিন্দ্রনাথ মজুমদার, সরকরি জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক প্রদীক কুমার দত্ত, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা বন্দর কর্মকর্তা মোবারক হোসেন, জেলা ফায়ার সার্ভিস উপ-পরিচালক আনোয়ারুল হক, ট্রাফিক ইন্সেপেক্টর আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রকাশক একেএম শফিকউল্লাহ সরকার, শাহারাস্তি উপজেলার চেয়াম্যান দেলোয়ার হোসেন মিজি প্রমুখ। এসময় আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে সক্রিয় মোবাইল প্রতারকচক্র
চাঁদপুর শহরে সম্প্রতি সময়ে একটি প্রতারক চক্র বিভিন্ন মহলের নাম ভাঙিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। সরাকরি কর্মকর্তা, বিভিন্ন কলেজের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতাসহ বিভিন্নপর্যায়ের উর্ধ্বতন লোকদের নাম বলে, অসহায়দের অনেকটা বোকা বানিয়েচক্রটি কাজ করে। রোববার চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা বাহিনীর মাসিক সমন্বয় সভায় বিষটি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, চক্রটি জেলা কারাগার থেকে শুরু করে চাঁদপুর মডেল থানায় আটককৃত আসামীর সাথে দেখা করিয়ে দেয়ার কথা বলে আটককৃত পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোটা অংকের টাকা গ্রহণ করছে।  তাছাড়া আটককৃতদের পরিবারের কাছ থেকে, সরাকরি কর্মকর্তা, কলেজের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতাদের পরিচিত লোকদের কেউ একজন অসুস্থ হয়েছে বলে জানিয়েও টাকা সংগ্রহের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, চাঁদপুরে নতুন করে একটি প্রতারক চক্র বিভিন্ন মহলের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার কথা শুনা যাচ্ছে। তবে যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তারা কেউ চাঁদপুরের নয়। এক্ষেত্রে যে নাম্বারটি দিয়ে ফোন করে তা আমাদের কাছে দিলে অপরাধীদের বের করে আইনের আওতায় আনতে সহজ হবে। এ বিষয়ে পুলিশ সুপার শামসুন্নার বলেন, প্রতারক চক্রটি ঈদকে সামনে রেখে তাদের কার্যক্রম আরো বাড়াতে পারে। আমাদের সকলকে প্রতারক চক্র সম্পর্কে জানতে হবে এবং এ বিষয়ে সচেতন হতে হবে। আপনাদের কাছে প্রতারক চক্রটি যে নাম্বার দিয়ে ফোন করবে সে নাম্বারটি আমাদের কাছে দিলে আমরা ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ