• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

জলঢাকায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

nihotoজলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার সদরের উত্তর কাজীরহাট বাহাদুরপাড়া গ্রামে বজ্রপাতে চরভোলা মহন (৪৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পনে ১১টার দিকে ঘটনাটি ঘটে । নিহত শ্রমিক উপজেলার শৌলমারীর ইউনিয়নের শিঙ্গিড়িয়া শিমুরহাট গ্রামের মৃত চন্দন মহনের পুত্র।
জলঢাকা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ওই কৃষি শ্রমিক আমনে চারা রোপনের জন্য জমিতে কাজ করছিল। এ সময় মুষলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলে ঝলসে গিয়ে নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ