• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

‘সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করব’

Mossaraf_Hossain1436452787ফরিদপুর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য দায়িত্ব পাওয়া খন্দকার মোশাররফ হোসেন প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাবেন।

ফরিদপুর শহরতলীর বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিলে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী  আমাকে এই শেষ জীবনে আরো কাজ করার যে সুযোগ করে দিলেন, আমি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে তা করব। পাশাপাশি দলের প্রতি আরো নিষ্ঠাবান হয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘আমার প্রথম ও প্রধান কাজ হবে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মসূচি ‘একটি বাড়ি, একটি খামার প্রকল্প’ বাস্তবায়নের মাধ্যমে পল্লীর উন্নয়ন ত্বরাম্বিত করা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোশাররফ হোসেন বলেন, ‘সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করা হবে। এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রামের উন্নয়নের সুযোগ রয়েছে। এই কাজ করার সুবাদে গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত জনপদ গড়ে তোলা হবে।’

তিনি জানান, তিনি আপাতত প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। পরে মন্ত্রী ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ