রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার ১০ জুলাই রাতে বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার আবারও ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। এতে মো. আব্দুস সালামকে আহ্বায়ক, ইমতিয়াজ আহমেদ (এন্তাজুল) এবং সুমন কুমার রায়কে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও সা. সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২০০৫ ইং সনে তৎকালীন জেলা ছাত্রলীগ ৯০ দিনের জন্য গোলাম সরওয়ার বাবলুকে আহ্বায়ক করে রাজারহাট উপজেলা ছাত্রলীগের একটি আহ্বায়ক গঠন করে এবং ওই কমিটি ১০ বছর পর্যন্ত বহাল ছিল। অবশেষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নবাগত কমিটি গত ৩ জুলাই ১৫ ইং রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে স্থবিরতা ও সংগঠন দূর্বল হওয়ার কারণে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে।