বিনোদন ডেস্ক: সামনে ঈদ। এ উপলক্ষে এখন সঙ্গীতাঙ্গনে শেষ মুহূর্তের কাজ চলছে, যার জন্য সঙ্গীত শিল্পীদেরও কাটাতে হচ্ছে বেশ ব্যস্ত সময়। দ্রুত কাজ শেষ করতে একদিনে একাধিক গানে কণ্ঠ দিতে হচ্ছে বিভিন্ন সঙ্গীত শিল্পীর। সেই দলেই নাম লিখিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল।
গত ৬ জুলাই ‘বিবর্তন’ শিরোনামের একটি মিক্সড অ্যালবামের জন্য দুটি গানে কণ্ঠ দিয়েছেন টুটুল। একটি গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিনাজপুরের মেয়ে নিকার। গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি।
এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক আবিদ রনি বলেন, ‘টুটুল ভাইয়ের গায়কী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ওনার গায়কীর কথা মাথায় রেখেই গান দুটির সুর করেছি। ‘এই দুনিয়ার খেলাঘর’ শিরোনামের গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নিকার। সেও অনেক ভালো গেয়েছে। আশা করি দুটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
গান প্রসঙ্গে নিকার বলেন, টুটুল ভাইয়ের মত শিল্পির সাথে দৈত গানে কণ্ঠ দেওয়া আমার জন্য বড় পাওয়া। আশা করি গানটি সবার ভালো লাগবে।
নিকার বর্তমানে ঢাকাসহ বিভিন্ন স্থানে স্টেজ সো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।