দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৩ টায় চারুবাবুর মোড়স্থ ফারইষ্টের দিনাজপুর সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ কাজী মো. ইসরাফিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরজাহান আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আ স ম আব্দুল মুঈদ, সেন্ট্রাল কিন্ডার গার্টেন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর দিনাজপুর জোন ইনচার্জ মো. মোফাখ্খারুল ইসলাম, সেতাবগঞ্জ জোন ইনচার্জ মো. সাইদুর রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠানে দিনাজপুর জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মুনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।