ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে শনিবার ১৮ জন খনি শ্রমিককে ভালো কাজের জন্য সেরা শ্রমিক হিসেবে আর্থিক পুরস্কার প্রদান করেছে শিলা খনির পাথর উত্তোলন ও ব্যবস্থাপনা কাজে নিয়োজিত প্রতিষ্টান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। বিকেল সাড়ে ৪ টায় খনির ওয়েল ফেয়ার ভবনে নিজ নিজ বিভাগের প্রধানদের কাছ থেকে শ্রমিকরা এই পুরস্কারের অর্থ গ্রহন করেন।
পুরস্কৃত শ্রমিকরা হলেন, মাহফুজুর রহমান (স্টপিং) মোজাফফর রহমান (স্টপিং) শাহাজান আলী (স্টপিং) শ্রী মিন্টু চন্দ্র দেবনাথ (ক্র্যাশিং এন্ড স্ক্রিনিং প্লান্ট ) আফজাল হোসেন (ক্র্যাশিং এন্ড স্ক্রিনিং প্লান্ট ) আলামিন (ক্র্যাশিং এন্ড স্ক্রিনিং প্লান্ট) মোস্তাফিজুর রহমান (ভেনটিলেশন) আলতাফ হোসেন (মেইনপাম্প স্টেশন) সোবেহ সাদেক (হোয়েস্টিং) তৌফিকুল ইসলাম (হোয়েস্টিং) এনায়েত আলী (আন্ডারগ্রাউন্ট ট্রান্সপোর্ট) মেছবাহুল ইসলাম (আন্ডারগ্রাউন্ট ট্রান্সপোর্ট) রবিউল আউয়াল (কম্প্রেশর, ফ্যানস এন্ড পাম্পস) এরশাদ আলী (রিপেয়ার এন্ড মেকানিকাল সপ) মনিরুজ্জামান শাহ (ড্রিফটিং) হাফিজুর রহমান (ড্রিফটিং) মাজেদআালী (ড্রিলিং এন্ড ব্লাস্টিং) এবং লাল চানঁ (ড্রিলিং এন্ড ব্লাস্টিং)
জিটিসিসুত্র জানায়, মধ্যপাড়া পাথর খনিতে তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকদের পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার ,শৃংখলা ও সময়ানুবর্তিতার নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করার পূর্ববর্তী মাসগুলোর ঘোষণার ধারাবহিকতায় গত জুন-১৫ইং মাসের জন্য ১৮ জন শ্রমিক বাছাই পুর্বক সেরা শ্রমিক হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। খনিতে পাথর উত্তোলনে কর্মরত বিভিন্ন বিভাগে পুরস্কার পাওয়া এই শ্রমিকদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন স্ব-স্ব বিভাগের কর্মকর্তারা। জিটিসির উৎপাদন কার্যক্রমের শুরু থেকেই প্রতিমাসে খনি শ্রমিকদের দক্ষতার জন্য এ ধরনের আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে বলে জিটিসি সুত্র জানায়।
পুরস্কার প্রাপ্ত খনি শ্রমিকরা বলেন, মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন কাজের জন্য খনি শ্রমিকদের দক্ষতার মুল্যায়ন স্বরুপ প্রতিমাসে নির্বাচিত শ্রমিকদের পুরস্কার দেওয়ায় এবং উৎসাহ ভাতা দেওয়ায় শ্রমিকরা কাজে উৎসাহী হচ্ছেন এবং দক্ষতা প্রমান করার সুযোগ পাচ্ছেন। জিটিসিই মধ্যপাড়া পাথর খনিতে প্রথম শ্রমিকদের দক্ষতার মুল্যায়ন স্বরুপ পুরস্কার প্রথা চালু করেছে।