• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

নীলফামারীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৯ টায়

Nilphamari-map20141206101432নীলফামারী: পবিত্র ঈদ উল ফেতরের প্রধান জামাত সকাল ৯টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।

তবে জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স ঈদগাঁ মাঠে। এ ছাড়া জেলা শহরের সার্কিট হাউজ ঈদগাঁ, কুখাপাড়া(ধনীপাড়া) ঈদগাঁ ও বাড়াইপাড়া জামে মসজিদ ঈদগাঁ মাঠে সকাল ৯টা ১৫ মিনিটে ও কলেজ ষ্টেশন ঈদগাঁ ,গাছবাড়ি পঞ্চপুকুর পাড়া ঈদগাঁ এবং জোড়দরগাঁ ঈদগাহ মাঠে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদের নামাজের সময় যদি দূর্যোগপূর্ন আবহাওয়া থাকে সে ক্ষেত্রে এলাকার মসজিদে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে ইসলামী ফাউন্ডেশন সুত্রে জানানো হয়েছে। সুত্র মতে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে স্ব-স্ব উপজেলা প্রধান ঈদগাঁ মাঠে সকাল সারে ৯টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ