• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

সৈয়দপুরের তাজির হোটেলে হামলা, আহত ৩

Hamlaসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের তাজির উদ্দিন গ্রান্ড হোটেলে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ওই ঘটনা ঘটে। এতে হোটেল মালিকের পুত্র বখতিয়ার রহমান (৩৮) সহ দুই হোটেল শ্রমিক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র মতে, ঘটনার সময় হোটেলের পিছনে তামান্না সিনেমা হলের সামনে হোটেলের জনৈক শ্রমিক পানি ফেলতে গিয়ে রনি ও সায়েম  নামের পথচারীর পোষাকে ছিটকে পড়ে। এ নিয়ে শ্রমিকদের সাথে ওই তরুদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই তরুনেরা হোটেলের কাঁচের গ্লাস ভেঙ্গে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে হোটেল মালিকের পুত্র বখতিয়ার রহমান, হোটেল শ্রমিক মিন্টু (২০) ও  আবু সুফিয়ান (২২) গুরুতর আহত হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বখতিয়ার ও সুফিয়ানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত বখতিয়ারের ভাই আতিয়ার রহমান সিসি নিউজকে জানান রনি ও সায়েম শহরের  বখাটে, চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী। এদের নামে থানায় একাধিক মামলাও রয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে সিসি নিউজকে জানান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন। এক প্রশ্নের জবাবে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ