ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় লায়ন চক্ষু হাসপাতালের উল্টো দিকে হায়াতুন্নেছা স্কুলের পাশে কয়েকটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১টার দিকে এ আগুন লাগে। বস্তি থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানায়। বস্তির আশপাশের বাড়িগুলোর বেশিরভাগই টিনশেডের। আর সে কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বেশ কয়েকটি টিনশেডের ভবন ধসেও পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া। তবে ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের কারণে প্রগতী স্বরণীর একপাশের রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আর এতে অপরপাশে ভয়াবিহ যানজটের সৃষ্টি হয়েছে।
বিস্তারিত আসছে…



