নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ভ্রাম্যমান আদালেত দায়ের করা বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে হাবিবুর রহমানকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক বরাবরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন বাবা আব্দুল মান্নাণ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আইয়ুব হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মঙ্গলবার সকালে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পূর্ববোড়াগাড়ি হলদিয়াবন গ্রামের আব্দুল মান্নান তার মাদকাসক্ত ছেলে হাবিবুর রহমানের হাত থেকে পরিবারকে বাঁচানো এবং অত্যাচার থেকে পরিত্রাণের জন্য একটি লেখিত অভিযোগ দায়ের করেন। এতে রাতেই মাদকাসক্ত অবস্থায় হাবিুরকে আটক করে পুলিশ।
বুধবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদাতে হাজির করা হলে আদালতের বিচারক মোহাম্মদ শফিউর রহমান মাদকাসক্ত হাবিবুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে মাকদ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা প্রদান করা হয়েছে।