• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সবাইকে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা শিক্ষামন্ত্রীর

Nahidঢাকা : চতুর্থ ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনকারিদের সবাইকেই  ভর্তির নিশ্চয়তা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, চতুর্থ ধাপে যে ৮২ হাজার ৫৪৪ জন আবেদন করেছিল তারা কেউ বাদ যায়নি। অনলাইনে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের সবাইকে কোনো না কোনো কলেজে ভর্তি করা হবে। আগামী ২৬ জুলাই পর্যন্ত তারা এ সুযোগ পাবে। এ ছাড়া আগামী আগস্ট মাসজুড়ে ভর্তিচ্ছুদের কলেজ বদলের সুযোগও থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে গত ৫ জুলাই সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ‘যেসব শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি, তারা বিলম্ব ফি ছাড়াই ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে।’

ওইদিন তিনি এও বলেছিলেন, ‘চারটি ধাপে  শিক্ষার্থীরা একাদশে ভর্তির সুযোগ পাবে।  প্রথম ও দ্বিতীয়  মেধা তালিকায় যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়নি বা নির্বাচিত হয়েও ভর্তি হয়নি, তারা ৯ ও ১০ জুলাই আবেদন এবং ১২ জুলাই পর্যন্ত ভর্তির সুযোগ পাবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি বা অসুস্থতাসহ অন্য কোনো কারণে  ভর্তি হতে পারেনি, তাদের বিলম্ব ফি ছাড়াই ভর্তির সুযোগ দেওয়া হবে। এসব শিক্ষার্থী ১৩ থেকে ২১ জুলাই আবেদন করতে পারবে। বাছাই করে ২৩ জুলাই তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ ও ২৬ জুলাই ভর্তির সুযোগ পাবে।’

প্রসঙ্গত, গত ২৫ জুন রাতে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশের কথা ছিল। ২৭ জুন থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরুর কথা। কিন্তু কারিগরি জটিলতার কারণে তিন দফা পেছানোর পর ২৮ জুন গভীর রাতে ভর্তির তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তারপরও নানা জটিলতা দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ