• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন |

নীলফামারীতে মাদক ব্যবসায়ীর ৬ মাস কারাদণ্ড

Adalotনীলফামারী : নীলফামারীতে মোহাম্মদ হানিফ(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হানিফ নীলফামারী শহরের কুখাপাড়া স্টাফ কোয়ার্টার সংলগ্ন ছকিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ১৫০গ্রাম গাঁজাসহ স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ক্যাম্প নীলফামারীর উপ-সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত হানিফকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ