• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |

বাংলাদেশের প্রশংসায় বারাক ওবামা

Obamaআন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে ষষ্ঠ বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলনে প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্মেলনে কেনিয়ার উন্নতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কেনিয়া উন্নতির পথে রয়েছে। আজ পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ কেনিয়া। দেশটিতে উচ্চ গতিশীল ইন্টারনেট ব্রডব্যান্ড ও মোবাইল ফোনসংযোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেনিয়ায় উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিগত ধারণা সারা বিশ্বের লোক অনুসরণ করছেন।’

ওবামা আরো বলেন, ‘কেনিয়ায় উদ্ভাবিত প্রযুক্তি প্রতিষ্ঠান উসহাহাদি বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ সব দেশেই নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে এ রকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে। প্রযুক্তিনির্ভর তথ্যপ্রবাহ নিশ্চিত করতে, নির্বাচন-পদ্ধতি ডিজিটালাইজড করতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।’

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাসহ বিভিন্ন দেশের নেতারা শনিবারের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। ওবামা আফ্রিকার দেশগুলোকে এসব উদ্যোগ অনুসরণের আহ্বান জানান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাবার দেশ কেনিয়ায় যান ওবামা।

তথ্যসূত্র : ওয়াল আফ্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ