• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |

চোরাই মালামাল উদ্ধার: নীলফামারীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

Hand cupসিসি নিউজ: বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) ফিরোজ কবির।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নীলফামারীর জলঢাকার মাথাভাঙ্গা এলাকার আজাহারুল ইসলাম রাজার দুই পুত্র জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সাহেদ(২৫) ও তার বড় ভাই জাসদ ছাত্রলীগের জলঢাকা উপজেলার সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ(২৭) জেলার সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া মহল্লার মৃত. আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম(২৭), নীলফামারী শহরের প্রগতি পাড়ার মৃত. আশরাফ আলীর ছেলে মাসুদ রানা(২৭), সদরের সংগলশী ইউনিয়নের বড় সংগলশী কাচাঁরী বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে আতিকুল ইসলাম(২৮) ও একই এলাকার আফসার উদ্দিনের ছেলে ফজলুল হক(৪৫) ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোশরেফুল হাবিব(২৬)।
পুলিশ জানায়, তাদের নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর এবং রংপুর শহরে অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন বাসা থেকে চুরি যাওয়া চোরাই মালামাল উদ্ধার হওয়ায় এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযানে তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ, মাউস ১টি, কিবোর্ড ১টি, চার্জার ১টি, ক্যামেরা ১টি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ