• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |

খানসামায় কলেজ ছাত্রী অপহরণ!

Opoসিসি নিউজ: দিনাজপুরে খানসামায় কলেজ ছাত্রী অপহরণে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে পুলিশ সদস্যসহ ৪ জনকে আসামী করে মামলা করেছে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে। মামলাটি এজাহার হিসেবে গণ্য করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৬০ দিনের মধ্যে তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। মঙ্গলবার দুপুরে এ নির্দেশ দেন তিনি।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি বিলাত আলী শাহ পাড়ার সানাউল্লাহ’র মেয়ে সুমি আকতার(১৬) চিরিরবন্দরের রানীবন্দরস্থ ইছামতি মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ২৫ জুলাই কলেজে শেষে দুপুরে বাড়ি ফেরার পথে উত্তর গোয়ালদিহি মোজাম্মেল হকের ছেলে মো. জয়নুল (২৬) ও আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম (২৮) ডিসকভার মোটর সাইকেলে অপহরণ করে নিয়ে যায়।  অভিযোগ উঠেছে মটর সাইকেলটি ছিল পুলিশ সদস্য শাহিনের।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, মো.শাহিন এখন বোচাগঞ্জ থানায় কনেষ্টবল পদে কর্মরত। শাহীনের সাথে কথা হলে তিনি সিসি নিউজকে জানান, এ ঘটনায় তিনি জড়িত নন বলে দাবী করেন। তার কর্মস্থল বোচাগঞ্জ থানা।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ডিএসবি পুলিশে থাকাকালীন খানসামা থানায় কর্মরত ছিলাম। সেখানে আমার অনেক পরিচিত বন্ধু-বান্ধব, শুভাকাংখি রয়েছে। তাই মাঝে মাঝে সেখানে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের ক’জন জানান, আসলে এটি অপহরণের ঘটনা নয়। ছেলে-মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। অপহরণ মামলাটি সাজানো নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ