• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |

রংপুরে ৮৬ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Adalotরংপুর: রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে ৬ যাত্রীকে পুড়িয়ে মারার মামলায় পুলিশের অভিযোগপত্র আমলে নিয়ে মামলার আসামি পলাতক ৮৬ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিত শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে এ আদেশ দেন। বিচারক আগামী ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে আগামী দেড় মাসের মধ্যে মামলার বিচার শেষ করার ঘোষণা দিয়েছেন বিচারক মঞ্জুরুল বাছিত।

মামলার পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, এ মামলায় জামায়াত-শিবিরের ১৩২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এরমধ্যে ৪৬ আসামিকে আগেই গ্রেফতার করা হয়েছে। বাকি ৮৬ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি ২০ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় বোমার আগুনে ঘটনাস্থলেই শিশুসহ ৪ বাস যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন কমপক্ষে ২৫ যাত্রী। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও ২ যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ