সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের সাবাদিপাড়ায় সৃষ্ট এক অগ্নিকান্ডে ৫ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের নুর ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই বাড়ি সংলগ্ন ঢেল্লাই মিয়া, শহিদুল, রহিম ও বাছিরন বেওয়ার বসতবাড়ি সম্পুর্ণরুপে পুড়ে গেছে। এতে প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ধরা হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
প্রতিবেশীরা জানায়, নুর ইসলামের স্ত্রী রান্নাঘরের জ্বলন্ত চুলায় পাতিল বসিয়ে টেলিভিশনে স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখতে থাকে। এ সময় চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্বে আনে।