• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

Acciপঞ্চগড়: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মাসুদ হায়দার সেতু (৩০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরি এলাকার ব্যাংক কর্মকর্তা সফিউল ইসলামের ছেলে।

নিহতের বন্ধু আল ইমরান প্রধান জানান, স্থানীয় লোকজন রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল এলাকায় মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেতুকে।

পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাজাদা মিয়া তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ওই ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ