• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

ইভটিজারকে জুতো পেটা স্কুলছাত্রীর [ভিডিও]

news_img_2072সিসি ডেস্ক: ইভটিজার কে জুতা পেটা করলেন ভারতের এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে পিলিভিটে।খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।  পিলিভিটে সরস্বতী বিদ্যামন্দির নামে একটি স্কুল আছে। অঙ্কিত রাজপুত নামের এক বখাটে ওই স্কুলের সামনে অবস্থান নিয়ে প্রায়শই মেয়েদের উত্যক্ত করত। স্কুলে যাওয়া আসার সময় মেয়েদের শুনিয়ে শুনিয়ে অশালীন মন্তব্য করতে অঙ্কিত রাজপুত। এক স্কুল ছাত্রী অঙ্কিতের বিরুদ্ধে প্রতিবাদ জানালে সে ওই স্কুল ছাত্রীকে গালিগালাজ করে।
একদিন অঙ্কিত যখন ‘পুরনপুর’ থানার সামনে দিয়ে যাচ্ছিল সেসময়ই ওই স্কুল ছাত্রী তার পথ আটকায় ও তাকে পুলিশের হাতে তুলে দেয়৷ বাড়ি পৌঁছে সে তার পরিবারকে ঘটনার কথা জানায় ও বাবাকে সঙ্গে নিয়ে সে ফের থানায় আসে৷
থানায় পৌঁছেই সে অঙ্কিতকে মারধর ও জুতোপেটা করে৷ অঙ্কিতকে ক্ষমা চাইতে বাধ্য করে ওই স্কুল ছাত্রী৷
পুরো ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশ কোনও বাধা দেয়নি। পুলিশ বরং এ ঘটনার ভিডিও তুলেছিল। পরে ঘটনাটি জানাজানি হলে সেখানকার এসপি এ ঘটনার তদন্ত শুরু করে।
https://youtu.be/xvQ5F1h6JYc


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ